মাকে কুপিয়ে জখম, ৯৯৯–এ ফোন পেয়ে ছেলেকে ধরল পুলিশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২৫ | ৯:২৪
Link Copied Successfully!

কুমিল্লার দেবীদ্বারে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় বঁটি দিয়ে কুপিয়ে মাকে জখম করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সুবিল ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করলে ছেলে ইমন হোসেনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে মায়ের কাছে মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করেন ইমন। টাকা না দেওয়ায় বঁটি দিয়ে মাথায় আঘাত করে মাকে জখম করেন তিনি। স্থানীয় লোকজন ওই নারীর চিৎকারে ছুটে এসে ৯৯৯–এ কল করলে দেবীদ্বার থানা-পুলিশ এসে ইমনকে আটক করে। পরে স্থানীয় লোকজন আহত মা খোরশেদা বেগমকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিজ্ঞাপন

ইমনের বাড়ি নয়াকান্দি গ্রামে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে আহত খোরশেদা বেগম সন্তানের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা করেন। পরে পুলিশ সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইমনকে বুধবার কুমিল্লার আদালতে হাজির করে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ