
দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজের আহ্বান
Link Copied Successfully!


দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন। রোববার ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সই করা এক চিঠিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে ১টা ৩০ মিনিটে, আবার কোনো মসজিদে দুপুর ১টা ৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারী (সফররত মুসল্লি) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন।
চিঠিতে বলা হয়, এ সমস্যা দূর করতে সারাদেশে সকল মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।










