রেকর্ডের পর রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৫ | ৫:২৪
Link Copied Successfully!

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েদের শুরুটা হলো রেকর্ডময় এক জয়ে। মেয়েদের ওয়ানডেতে এদিন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা।

নিগারের সেঞ্চুরিতে বাংলাদেশ পেয়েছে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। এরপর থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

২৭১ রান তাড়া করতে নেমে থাইল্যান্ডকে নিগারের দল অলআউট করেছে ৯৩ রানে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২৪ সালের নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫টি করে উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। যদিও এক ইনিংসে দুই বোলার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার এটি চতুর্থ ঘটনা।
লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ২৮২ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল থাইল্যান্ড। ওপেনিং জুটিতে নাত্তইয়া বুচাথাম ও চানিডা সুত্তিরুয়াং তুলেছিলেন ৩৮ রান। তবে এর পরের গল্পটা বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের। দুজনই নিয়েছেন ৫টি করে উইকেট।

মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫টি করে উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। যদিও এক ইনিংসে দুই বোলার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার এটি চতুর্থ ঘটনা।

শুরুটা করেন ফাহিমা। ওপেনার বুচাথামকে ব্যক্তিগত ১৭ রানে আউট করেন ফাহিমা। আরেক চানিডাকেও আউট করেছেন ফাহিমা। টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান নান্নাপাট কনচারোয়েনকিকেও আউট করেছেন তিনি। মিডল অর্ডারে ধস নামিয়েছেন জান্নাতুল।

বিজ্ঞাপন

ওপেনিং জুটিতে ৩৮ রানের পর থাইল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ জুটি এসেছে চতুর্থ উইকেট জুটিতে, ১৮ রানের। এর বাইরে কোনো জুটি দুই অঙ্কের ঘরেও যেতে পারেনি। ৫ উইকেট নিতে ফাহিমা খরচ করেছেন ২১ রান, জান্নাতুল ৭ রান।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে নিগারের ৮০ বলে ১০১ রানের ইনিংস এবং শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ। ৭৮ বলে সেঞ্চুরি তুলে নেন নিগার। তাঁর সেঞ্চুরিটি এই সংস্করণে নিগারের প্রথম ও বাংলাদেশের তৃতীয়। আগের দুটি সেঞ্চুরিই ফারজানা হকের।

২০২৩ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ১৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন ফারজানা হক, সেটিই এত দিন মেয়েদের ওয়ানডে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি ছিল। তাঁকে পেছনে ফেলে আজ মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন নিগার।

বাংলাদেশের পরের ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে, আগামী রোববার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত