
চাঁদপুরে হাসপাতালে মারা যাওয়া রবিউল আলমের পরিবারের খোঁজ মিলছে না


চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রবিউল আলম (৫০) পরিবারের খোঁজ মিলছে না। বৃহস্পতিবার রাতে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গেলো ৩ মার্চ রাতে চাঁদপুরের মতলব থেকে সুজন নামের এক ব্যাক্তি তাকে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রবিউল আলমের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ছিল। সড়ক দুর্ঘটনা নাকি মারামারি তা কিছু জানা যায়নি।
এদিকে পুলিশ তার তথ্য উপাত্ত বাছাই করে নাম রবিউল আলম। তার স্থায়ী ঠিকানা নারায়নগঞ্জ সদর উপজেলার ৮নং ওয়ার্ড ধনকুন্ড এলাকার বাসিন্দা। তার বাবার নাম আলী আহমেদ মোল্লা আর মা রেজিয়া বেগম।


জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় পাওয়া গেলেও পরিবারের কোন খোঁজ মিলছে না। হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে চাঁদপুর আঞ্জুমানে হস্তান্তর করা হবে।




























