হাজীগঞ্জে শামসুদ্দিন খান নুরের নেতৃত্বে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২৫ | ৬:৫৬
Link Copied Successfully!

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ বাজার বড় মসজিদ মাঠে থেকে মিছিল শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে হাজীগঞ্জ মধ্যে বাজারে  শেষ হয়।

মিছিলে উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে হাজীগঞ্জ মধ্যে বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী শামসুদ্দিন খান নুর।

বিজ্ঞাপন

বক্তব্যে তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। গণঅভ্যুত্থানের পরেও ছাত্রলীগ বিভিন্ন ভবনের দেয়াল এবং সীমানায় দেয়াল লিখন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন।

তারা অবিলম্বে এসব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে হাজীগঞ্জে ছাত্রলীগ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ