প্রকাশিত হলো সুজন আরিফের ২য় কাব্যগ্রন্থ ′বিপরীত চাঁদের মুখ′

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৫ | ৭:০৯
Link Copied Successfully!

অমর একুশে গ্রন্থমেলা যা ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা নামে। স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম হলো এ বই মেলা। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা জুড়েই দেশের বিখ্যাত ও বরেন্দ্র সকল লেখকদের নতুন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

অমর একুশে বইমেলা ২০২৫-এ শিক্ষক সুজন আরিফের দ্বিতীয় কাব্যগ্রন্থ বিপরীত চাঁদের মুখ প্রকাশিত হয়েছে।

সুজন আরিফ ১৯৮৮ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মো.বাবুল মিয়া ও মাতা মমতাজ বেগম।

বিজ্ঞাপন

শিক্ষা জীবনে তিনি হাজীগঞ্জ মডেল কলেজের মানবিক বিভাগ থেকে ২০০৪ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০৮ সালে অনার্স ও ২০০৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

বৈবাহিক জীবনে সুজন আরিফ ২০১৯ সালে কক্সবাজারের একটি বেসরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নূরে তানজিলা টিকলি’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি এক কন্যা সন্তানের জনক।

সুজন আরিফ একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার ও চলচ্চিত্র বিশ্লেষক। গবেষণার ক্ষেত্রেও তিনি কৃতিত্বের পরিচয় দিচ্ছেন।ইতিমধ্যে দেশের বিভিন্ন পত্রিকায় তাঁর গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। শ্রেণিকক্ষে মুগ্ধতা ছড়ানো এ শিক্ষক বাংলা সাহিত্যের জটিল বিষয়াবলীর উপস্থাপনে অত্যন্ত দক্ষতার পরিচয় রেখে যাচ্ছেন।

বিজ্ঞাপন

কিন্তু নিজেকে শামুকের মতো গুটিয়ে রাখতে পছন্দ করেন বলে কবি সুজন আরিফের লেখার পরিমাণের চেয়ে প্রকাশের পরিমাণ খুবই কম।বই প্রকাশের ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে হওয়ায় তাঁর এ পর্যন্ত প্রকাশিত বই মাত্র একটি।প্রচারবিমুখ এই কবির প্রথম কাব্যগ্রন্থ ” খুন ও ক্ষরণের কাল” প্রকাশিত হয় ২০২৩ সালে। যদিও দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখছেন। সমকালীন অবক্ষয় রীতিমতো নিমন্ত্রিত হয়ে আগুন ছড়ায় সুজন আরিফের কবিতায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাবো : চেয়ারম্যান পদ প্রার্থী বাদশা মিয়া চৌকিদার মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক