
হাজীগঞ্জে আহাম্মদপুর আল আমিন হাফেজিয়া ও নুরানী মাদ্রাসায় পুরস্কার বিতরন


জানাযার নামাজের নিয়ম দিয়ে শুরু হয় শুরু হয় অনুষ্ঠান। যা উপস্থিত সকলকে আকৃষ্ট করে। দৃশ্যটি ছিল জানাজার নামাজ যেভাবে পড়ানো হয়। এটি প্রদর্শন করে নুরানীর শিশু শিক্ষার্থীরা। তার পরে শুরু হয় পুরস্কার বিতরন।
চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলার আহাম্মদপুর আল আমিন নুরানী হাফিজিয়া মাদ্রাসার নূরানী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকালে আহমদুর বাজারেরপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নাজির আহমেদ চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক খালেকুজ্জামান শামীম। তিনি তার বক্তব্যে বলেন, ধর্মীয় শিক্ষার মধ্যে নূরানী শিক্ষা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যে শিক্ষা পরকালে কাজে লাগবে ।
বিশেষ করে সহি সুদ্ধ কুরআন, নামাজ, রোজা হজ এবং বিভিন্ন ধর্মীয় নিয়ম কানুন শিক্ষা দেওয়া হয় এখানে। তাই ধর্মীয় শিক্ষা হোক আর বাংলা শিক্ষা হোক শিশুদের জন্য নূরানী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। তাই সকলকে নূরানী শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। নুরানী শিক্ষায় শিশুদেরকে ইসলামী ধ্যান ধারনায় পরিপূর্ণ করে তোলে। তাই শিশুদেরকে ছোটবেলা থেকেই নূরানী শিক্ষা কার্যক্রমে পাঠদানে মনোনিবেশ করতে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হারেশ সরদার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাফেজ মকবুল আহম্মেদ। সহকারী শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক কারী মফিজুর রহমান, সমাজ সেবক বিল্লাল মোল্যা, আমিন ফকির অভিভাবক টিটু ও আল আমিনসহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








