পলিথিন কারখানায় অভিযান, হামলার শিকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৫ | ৮:১৭
Link Copied Successfully!

রাজধানীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলী। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। হামলার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের জনসংযোগ দপ্তর থেকে বলা হয়, আজ পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযান হিসেবে চকবাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান শেষে মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে ফিরে আসার সময় কারখানার লোকজন হামলা করে। এরপর হামলাকারীরা জব্দ করা মেশিন ও মালমালভর্তি ট্রাক ভাঙচুর করে সব নিয়ে যান। এসময় অভিযানের নেতৃত্বে ছিলেন বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী।

এ বিষয়ে পুলিশে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) (পিওএম) মো. মাসুদ জানান, চকবাজারের ইসলামবাগ এলাকায় দুপুরে পরিবেশ অধিদপ্তর পরিচালক ইনফোর্সমেন্ট রুবিনা ফেরদৌসীর (উপ-সচিব) নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শওকত আলি একটি পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় ফ্যাক্টরির কর্মচারী ও বাইরের কিছু লোকজন এতে বাঁধা দেয়। পরে দস্তা-দস্তীর সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত আলী মাথায় ও নাকে আঘাত পান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে নাক কান গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, যে ফ্যাক্টরিতে অভিযান চলাকালীন সময় হামলা হয়েছে ফ্যাক্টরির নাম মায়ের দোয়া ইকরা প্লাস্টিক মালিক ইলিয়াস সরদার।

অভিযানে নেতৃত্ব দেওয়া রুবিনা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, অভিযানে মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। পরে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় কারখানার লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে একজন পরিচালক আহত হয়েছেন। তার মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত লেগেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ