
হাজীগঞ্জে কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তির পুরস্কার প্রদান
Link Copied Successfully!

হাজীগঞ্জে কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তির পুরস্কার প্রদান
চাঁদপুরের হাজীগঞ্জে কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে এ মেধা বৃত্তির পুরস্কার বিতরন করা হয়।
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম কাজী মফিজুল ইসলাম স্মৃতি মানবতার কল্যাণে কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় মেধা যাছাই বৃত্তি পরীক্ষা-২০২৪ এর এ পুরস্কার বিতরন করা হয় ।
কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান লন্ডন প্রবাসী কাজী জাহিদুল ইসলাম জিলনের সার্বিক তত্ত্বাবধানে মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাষ্টের সভাপতি কাজী জহিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাষ্টের কো-চেয়ারম্যান চাঁদপুর জজ কোর্টের পিপি এডভোকেট কাজী শিরিন সুলতানা মুক্তা, এডভোকেট ফারজানা আক্তার রোজী, ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান, কাজী মোহাম্মদ মাসুদ আলম , মেধা বৃত্তি প্রকল্পের আহবায়ক এস.এম. জয়নাল আবেদীন, কাজী মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক মোঃ মিজানুর রহমান, সমাজ সেবক মোঃ সাহাআলম খান, মোঃ আক্তার হোসেন মাষ্টার, ট্রাষ্টের ক্রীড়া সম্পাদক ইব্রাহিম কাজী মামুন, বৃত্তি প্রাপ্ত ছাত্র মোঃ নাজিবুল্লাহ প্রমূখ।
পরীক্ষায় চাঁদপুরের ৩টি উপজেলা হাজীগঞ্জ, মতলব ও কচুয়ার প্রাথমিক ও মাধ্যমিকের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করে।

ট্যাগ:







