মতলব উত্তরে পাটের ফলন কম হলেও দামে খুশি কৃষক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪ | ৫:৪১
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় পাট কাটা, জাগ দেয়া ও পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অন্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকরা বেশ খুশি।

সরজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা পাট কেটে নদী ও জলাশয়গুলোতে জাগ দিচ্ছেন। আবার কোথাও পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। তবে অন্য বছরের তুলনায় পাট চাষ ও ফলন কম এ বছরে। গত বছর অনেক পাটচাষি পাট বিক্রি করে উৎপাদন খরচ তুলতে না পারায় এবার তেমন একটা আবাদ করেননি তারা। তবে চলতি বছর ফলন কম হলেও দামে খুশি চাষিরা। তবে বাজারে পাটের চাহিদা ও দাম ভালো থাকায় সেই ক্ষতিপুষিয়ে লাভবান হচ্ছেন তারা। ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে এ অঞ্চলের পাট চাষের পরিমাণ বৃদ্ধি পাবে।

উপজেলার ছেংগারচর, আমিরাবাদ বাজার ও ঠেটালীয়া বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৪শ থেকে শুরু করে ২হাজার ৮শ টাকা দরে।

বিজ্ঞাপন

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই মৌসুমে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে প্রায় ১৯৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বিগত বছরগুলোতে ভালো বাজার মূল্য না পাওয়ায় চাষিরা পাট চাষের জন্য বেশি মনোযোগ ছিলেন না। এবারে পাটের দাম ও ফলন ভালো পাওয়ায় আগামী মৌসুমে পাট চাষ বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগেও চাষিরা পাট চাষ করে লোকসানে পড়েছিলেন। তাই অনেকে বাধ্য হয়ে অন্য ফসলের দিকে ঝুঁকে পড়েন। মাঝে স্বল্প পরিসরে যারা আবাদ ধরে রেখেছিলেন, তারাই লাভবান হয়েছেন। তাদের দেখেই অন্যরা আবারো পাট চাষে ফিরেছেন। গত বছরের তুলনায় এ বছরের পাটের দাম ভালো আছে।

উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালীয়া গ্রামের চাষি হারাধন দাস বলেন, আমি ধান চাষের পাশাপাশি প্রায় ৩ বিঘা জমিতে পাট চাষ করেছি। অনাবৃষ্টিতে পাটের ফলন বেশি সুবিধা না হলেও বাজার দর ভালো পেয়েছি। এবার খরচ পুষিয়ে লাভবান হব।

বিজ্ঞাপন

ছেংগারচর পৌরসভার জোরখালী গ্রামের পাটচাষি গোলাম মোস্তফা বলেন, মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তবে পরে একটু করে বৃষ্টি হওয়ায় আগের তুলনায় ভালো হয়েছে। এবার আমি দুই বিঘা জমিতে পাট চাষ করেছি। গত বছরের তুলনায় অর্ধেক, তবে গত বছরের তুলনায় এবার বাজারে পাটের দাম ভালো আছে বলে তিনি জানান।

ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালীয়া গ্রামের মৌসুমি পাট ব্যবসায়ী মনিরুজ্জামান সজিব বলেন, আমি বেশ কয়েক বছর আগে থেকে পাটের ব্যবসা করি। বিগত দিনে পাটের মূল্য চাষিরা ভালো পায়নি। এবার পাটের বাজার দর ভালো আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে খুব একটা বেশি জমিতে পাট চাষ হয়নি। আবহাওয়া অনুকূলে না থাকায় বৃষ্টি না হওয়ার কারণে পাটের আবাদ গত বছরের চাইতে কিছুটা কম। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি পাওয়ায় আগামীতে চাষিদের মধ্যে পাট চাষে আগ্রহ বাড়বে বলে তিনি মনে করছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ