মুন্সীগঞ্জে লরি চাপায় কচুয়ার দুই শিক্ষার্থীর মৃত্যু

নাছির উদ্দীন
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪ | ৩:১১
Link Copied Successfully!

ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের বাউশিয়া পাখির মোড় এলাকায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১২ (আগষ্ট) বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকালে পালগিরি গ্রামে দুজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন মোটরসাইকেল চালক চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভীর আহম্মেদ (২৬) ও আরোহী একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু (২৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুইজনই ঢাকা কলেজের মেধাবী ছাত্র। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই। মোটর সাইকেল যোগে ঢাকা থেকে কচুয়া আসার সময় পথিমধ্যে মহাসড়কের গজারিয়া এলাকার পাখির মোড় ব্রীজের উপর উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরী মোটর সাইকেলটিকে চাপা দেয়। লরীটি রনির পেটের উপর দিয়ে এবং জিতুর পায়ের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই রনি মারা যায়। জিতুকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

ভবেরচর হাইওয়ে থানার এসআই রিয়াদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোমতী-মেঘনা সেতু সংলগ্নে সড়ক দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা