হাজীগঞ্জে পানি বন্ধি মানুষের পাশে প্রসাশন ও ছাত্র সংগঠন

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩০, ২০২৪ | ৬:২১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতি বৃষ্টির পানি নিস্কাশন না হওয়ার কারণে অনেক এলাকায় রাস্তা ঘাট ডুবে গেছে। পানি বন্ধি হয়েছে অনেক পরিবার। কিছু কিছু যায়গায় প্রাইমারি স্কুলে আশ্রয়ের স্থান করে নিয়েছে পানি বন্ধিরা। হাজীগঞ্জ উপজেলায় বেশির ভাগ এলাকায় পুকুরে মাছ ভেসে গেছে। নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। প্রসাশন ও ছাত্র সংগঠনগুলো বন্যাত্বদের জন্য কাজ করছে।

 

গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল জানিয়েছেন, আমরা সকাল থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারের খবর নিয়েছি। আমাদের মেম্বাররা বন্যাত্বদের জন্য কাজ করছে। মোহাম্মদপুর পূর্বপাড়ায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় পানি বন্ধি হয়ে পড়েছে মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়েছে তিনি আমাকে খবর দিয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এছাড়াও তারালীয়াসহ কয়েকটি আশ্রয়কেন্দ্র ত্রান সামগ্রী বিতরন করেছে। হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন জানান, আমরা বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছি। হেল্প লাইন খুলেছি ফোন পেলেই সেখানে ছুটে যাচ্ছি। হাজীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান,

বিজ্ঞাপন

 

এ বন্যায় হাজীগঞ্জে মাছ চাষীরা বেশি ক্ষতির শীকার হচ্ছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল জানান, হাজীগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে তাদের খোঁজ নিয়েছি। কিছু কিছু ত্রান সহায়তা দিয়েছি। যা অব্যাহত থাকবে। এদিকে ছাত্র সংগঠন গুলো বন্যাত্বদের জন্য কাজ করছে। জাতীয়তাবাদী ছাত্র দলের আহবায় ফয়সাল হোসাইন জানান, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ত্রান দিচ্ছি। বন্যাত্বদের পাশে দাঁড়াচ্ছি। বাংলাদেশ ছাত্র শিবির ও ত্রান কার্যক্রম করছে বলে নিশ্চিত করেছে সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী