নীলকমল নৌ-পুলিশের অভিযানে জাল ও নৌকা’সহ পাঁচ জেলে আটক 

মোশাররফ হোসেন নয়ন
আপডেটঃ জুলাই ৭, ২০২৪ | ৭:৫৩
Link Copied Successfully!
হাইমচর উপজেলার নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে মেঘনা নদী থেকে পাঁচ জেলে সহ কারেন্ট জাল ও নৌকা জব্দ করা হয়।
শনিবার সকালে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক  আঃ মুন্নাফ,  এসআই গোলাম মোঃ নাসিম হোসেন, এএসআই মোঃ মামুন, মোঃ রফিকুল ইসলাম নুরুল আলম এর নেতৃত্বে নীলকমল ইউনিয়নের লালমিয়ার টেকের পূর্ব পাশে মেঘনা নদীর মধ্যে পৌছালে  ডিজেল ইঞ্জিন চালিত ০১টি পুরাতন কাঠের তৈরি জেলে নৌকা যোগে ০৫(পাঁচ) জন জেলে নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল দিয়া মাছ ধরার প্রস্তুতি কালে হাতেনাতে তাহাদেরকে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন  নীলকমল ইউনিয়নের স্থানীয় জেলে বাদল ঢালী (৪০), মোঃ কালাম ঢালী (৩৫),  মোঃ রাসেল ঢালী (২৭),  দাদন মিয়া বেপারী।
এ সময় পাঁচ জেলেকে হাইমচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিরা দোষ স্বীকার করায় প্রত্যককে ৫০০০ টাকা করে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা করেন এবং নগদে অর্থ আদায় করেন।
জব্দকৃত আলামত কারেন্ট জাল নিরুপম মজুমদারের আদেশে জনসম্মূখে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত নৌকা প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করেন।।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা