হাইমচরে ইয়াবা’সহ মাদক কারবারি আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৬, ২০২৪ | ৪:০৩
Link Copied Successfully!
হাইমচরে ১০ পিস ইয়াবা’সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) রাতে চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর গ্রামের নাছির চৌকিদারের মুদি দোকানের সামনে থেকে মাদক কারবারি মেহেদী হাসান চৌকদারকে আটক করেন হাইমচর থানার এসআই সঞ্জিত কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
মাদক কারবারি মেহেদী হাসান চৌকদার উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী এবং আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুরাইয়া আক্তারের ছোট ভাই।
জানা যায়, বোনের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেহেদী হাসান এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এছাড়া এলাকায় বেপরোয়াভাবে মাদকের কারবার করে।
এসআই সঞ্জিত কুমার রায় জানান, চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে— এমন গোপন খবরে রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১০ পিস মাদকসহ হাতেনাতে মেহেদী হাসান চৌকিদারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটক মেহেদী হাসানের নামে মাদক আইনে মামলা দায়ের করে চাঁদপুর  জেলহাজতে প্রেরন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা