নায়ক হয়ে আসছেন মান্নাপুত্র সিয়াম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২, ২০২৪ | ৫:১১
Link Copied Successfully!

ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না। দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন মান্না, যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে।

 

প্রয়াত এই জনপ্রিয় নায়কের একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস। এবার তিনি নাম লেখাতে যাচ্ছেন রুপালি পর্দায়। ঢালিউড সিনেমায় নায়ক হয়েই হাজির হবেন তিনি। চলতি বছরেই ঢালিউডে পা রাখছেন সিয়াম। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

বিজ্ঞাপন

 

মান্নাভক্তরা এতদিন ধরে রুপালি পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও সেই ইচ্ছায় সুর মেলাতে পারেননি সিয়াম। ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি।

 

বিজ্ঞাপন

চলচ্চিত্রে আসা প্রসঙ্গে সিয়াম বলেন, অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি।

সিয়াম আরও বলেন, বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি।

প্রসঙ্গত, সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। তাই নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার। তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। সিয়াম চান, রুপালি পর্দায় তার অভিষেক হোক সুপারস্টারের মতোই।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা