দূর্গাপুর জনকল্যাণ উবি’র ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা 

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ | ৬:৪৮
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার, কর্তৃক (৩১ জানুয়ারী) ১১০ নং স্মারকে মতলব উত্তর উপজেলার দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়।
প্রবিধানমালা- ২০০৯ অনুযায়ী দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রবিধান ১৬ ও ১৭ অনুযায়ী মোঃ শাহজাহান, সহকারী প্রোগ্রামার, এবং প্রিজাইডিং অফিসার সকলের অবগতির জন্য (৪ ফেব্রুয়ারি) ৬ নং স্মারকে দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রবিধান ৭ এর খ, গ, ঘ, ঙ, চ এবং হু তে বর্ণিত পদের নির্বাচনের জন্য গণ-বিজ্ঞপ্তি জারি করেন।
উপজেলা সহকারী প্রোগ্রামার, এবং প্রিজাইডিং অফিসার মোঃ শাহজাহান বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করতে হলে আগে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৪ আয়োজনের জন্য এখনো চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়নি। সে কারনে গত (১২ ফেব্রুয়ারী) প্রবিধান ৭ এর খ, গ, ঘ, ঙ, চ এবং হ তে বর্ণিত পদের নির্বাচনের জন্য ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের গণ-বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সুত্রধর জানান, নিয়ম অনুযায়ী দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৪ সালের তফসিল ঘোষণা করা হয়েছিলো। চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ না থাকায় নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা করা হয়েছে।
নতুন করে নির্বাচন না হওয়া পর্যন্ত আগের ম্যানেজিং কমিটি বহাল থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা