নোয়াখালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ | ৫:৫১
Link Copied Successfully!

নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাতিয়া ও সুবর্ণচর উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হচ্ছে- হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নবীপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে আছিয়া আক্তার (৪), একই বাড়ির মো. সোহেলের ছেলে মুনতাহা (২) ও সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২)।

নিহত আছিয়া ও মুনতাহার স্বজন আরাফাত হোসেন বলেন, তিন ভাই-বোনের মধ্যে শিশু আছিয়া ছিল সবার ছোট। আর প্রবাসী সোহেলের একমাত্র কন্যা মুনতাহা। প্রতিদিন বাড়ির শিশুদের সাথে বাড়ির আঙিনায় খেলাধুলা করতো তারা। মঙ্গলবার সকালে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করার সময় পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় তারা দুজন। বেলা ১১টার দিকে বাড়ির লোকজন পুকুর ঘাটে গেলে তাদের দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সুবর্ণচরে নিহত শিশু মুজাহিদের মামা আরিফ হোসেন বলেন, মুজাহিদুল ইসলাম আমার বোনের একমাত্র সন্তান। মঙ্গলবার সকাল থেকে বাড়ির অন্য শিশুদের সাথে ঘরের বাইরে খেলাধুলা করছিল সে। তার মাসহ পরিবারের সবাই ঘরের কাজে ব্যস্ত ছিল। এর মধ্যে কোনো এক সময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় ধরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখা যায়। পরে মুজাহিদকে উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তারা জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ