মহীয়সী নারী হোসনে জাহান উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪ | ৮:৪১
Link Copied Successfully!
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় মহীয়সী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায়, বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক, রত্নগর্ভা রহিমা বেগম।
বক্তব্যের শুরুতেই তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
মহীয়সী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব ইউনুছ আলী সরকার, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সি, ধর্মীয় শিক্ষক কবির আহমেদ, মাওলানা সালাহ উদ্দিন, নাছির উদ্দিন’সহ বিদায়ী শিক্ষার্ক্ষীরা। এসময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা