ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৪ | ৭:৪৩
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব নাসির উদ্দিন মিয়া।
তিনি সকল পরীক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেন। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব পরীক্ষায় ভালো রেজাল্টের আশা করছি। পরীক্ষার্থীরা ধারবাহিক সাফল্য অর্জন করে বিদ্যালয়কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরো বলেন, শিক্ষা অমূল্য সম্পদ। একটি জাতির বিকাশ ও উন্নয়নের জন্য শিক্ষার ভূূমিকা অপরিহার্য। বর্তমানে পৃথিবীর সামগ্রিক উন্নতির একমাত্র অবলম্বন হচ্ছে শিক্ষা। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। জাতির জনক বঙ্গববন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ শিক্ষা বিস্তারে ছাত্র-ছাত্রীদের ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করছেন। তোমরা প্রধানমন্ত্রীর দেওয়া এ সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। একজন মানুষ হিসেবে এটাই তোমাদের কাছে প্রত্যাশা করছি।
সহকারী শিক্ষক শামসুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খাঁন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলমগীর হোসেন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আমান উল্লাহ, সাবেক কাউন্সিলর আল আমিন সরকার, ইউপি সদস্য মানিক মিয়া, উপজেলা শ্রমিক লীগ নেতা শামীম প্রধান।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা শওকত আলী।
মোনাজাতের পর প্রতিষ্ঠান প্রধানের হাতে প্রতিষ্ঠানের জন্য গিফট তুলে দেয় পরীক্ষার্থী ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক সহ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব