জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এড. জেসমিন সুলতানার দলীয় ফরম উত্তোলন 

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ | ৬:৫৫
Link Copied Successfully!
আগামী ১৪ মার্চ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে চাঁদপুর অন্ঞ্চল থেকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলীয় ফরম উত্তোলন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা।
দলীয় ফরম উত্তোলন শেষে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এডভোকেট জেসমিন সুলতানা বলেন, আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের নানা প্ল্যাটফর্মে দলীয় কার্যক্রম করে আসছি। বিশেষ করে, আইনজীবীদের নিয়ে আমার উল্লেখযোগ্য কাজ আছে। এরই মধ্যে করোনার সময়ে করোনা মোকাবিলা ফান্ড গঠন করে আইনজীবীদের পাশে ছিলাম। তাদের সহায়তা করেছি। আমার এলাকা চাঁদপুরেও করোনার সময় আইনজীবী ও সাধারণ মানুষের পাশে ছিলাম।’
তিনি বলেন, ‘আমি যদি সংসদ সদস্য হতে পারি, আইন প্রণয়নে সুন্দর ভূমিকার পাশাপাশি প্রধানমন্ত্রীর ভিশন- ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করবো।’
মনোনয়নের বিষয়ে এডভোকেট জেসমিন সুলতানা বলেন, আমি সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবো। একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে দলকে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করতে ভুমিকা রাখব।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের ফসল আওয়ামী লীগের বিশাল বিজয়। মনোনয়নের বিষয়ে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সুপ্রীম কোর্টের এই সিনিয়র আইনজীবী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মান্দারতলী গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ(সম্মান) এম.এ পাশ করেন এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি সম্পন্ন করেন।
এছাড়া তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।
রনন/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা