চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪ | ৪:১৭
Link Copied Successfully!

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

 

রোববার সকালে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুম ড. শামসুল হক ভূঁইয়ার মরদেহ পরবর্তী জানাজা ও দাফনের জন্য ফরিদগঞ্জের কাউনিয়া এলাকায় নিয়ে যান স্বজনেরা।

বিজ্ঞাপন

 

গত শুক্রবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মরহুম ড. শামসুল হক ভূঁইয়া স্ত্রী ডা. আনোয়ারা হক, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 

বিজ্ঞাপন

জানাজা নামাজের পূর্বে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দীন, হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন, মরহুমের ছেলে এহসানুল হক সহ দল মত নির্বিশেষে স্থানীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর -৩ ও ৪ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা