পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৩

Reporter
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২৪ | ৯:৪৪
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে দেশীয় অস্ত্র, লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় প্রেস ব্রিফিং করে এ সব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে।
গ্রেপ্তারকৃতরা হলেনঃ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য লক্ষ্মীপুর জেলার দালাল বাজার এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মো. রিপন হোসেন (৪০), লক্ষ্মীপুর সদর এলাকার মৃত তসলিম মুন্সির ছেলে মো. মুরাদ হোসেন (৩৮) ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের মৃত জামাল হকের ছেলে আবু তাহের (৩৫)।
এর আগে (১০ জানুয়ারি বুধবার) গভীর রাতে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের হাজী বাড়ীর সহিদ উল্যার বসত ঘরে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ডাকাতির সংবাদে স্থানীয় বিভিন্ন মসজিদে মাইকিং করেও ডাকাত দলের সদস্যদের আটক করতে পারেনি স্থানীয় জনতা। খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।
এ ব্যাপারে ডাকাতির ঘটনার শিকার সহিদ উল্যার স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে থানায় নিয়মিত মামলা রুজু করে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে ৩ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২ দুটি দেশীয় অস্ত্র জব্দ, লুন্ঠনকৃত ৫ ভরি স্বর্ণলঙ্কারের মধ্যে ৪ ভরি ১০ আনা ১ রতি ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ পুলিশ আরও জানান, গ্রেপ্তারকৃত মো. রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি ডাকাতি ও একটি অস্ত্র আইনের মামলা রয়েছে। এছাড়া মুরাদের বিরুদ্ধে একটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে। আবু তাহেরের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। এরা সকলেই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
প্রেস ব্রিফিং এ ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. সাইদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান এবং অভিযানে অংশনেয়া এসআই রুবেল ফরাজী ও এসআই একরামুল হক উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা