তীব্র শীতে মাছ শিকার বন্ধ: কষ্টে আছে জেলে পরিবার

সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ১৮, ২০২৪ | ৬:৪০
Link Copied Successfully!
নদীর পাড়ে সারিসারি নৌকা ভেরানো রয়েছে। কেউ কেউ ব্যস্ত জাল মেরামতে আবার অনেকেই গভীর ঘুমে আছেন নৌকায়। মতলব উত্তরে মেঘনা নদীর পাড়ের চিত্র এটি। তীব্র শীতের কারণে জেলেরা নদীতে মাছ শিকার করতে পারছেন না। তাছাড়া অনেকের অভিযোগ নদীতে মাছের দেখা পাওয়া যাচ্ছে না। নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা।
বৃহস্পতিবার সরেজমিনে ষাটনলের বাবুবাজার এলাকায় নদীর পারে গিয়ে দেখা যায়, সারি সারি নৌকা বাঁধা রয়েছে। আবার অনেককে জাল মেরামতে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।
এ সময় ষাটনল বাবু বাজারের জেলে পাড়ার টিটু বর্মন, সুনেন্দ বর্মনসহ কয়েকজন কে দেখা যায় জাল মেরামত করছেন। তারা জানান, ঠান্ডায় নদীতে জাল ফেলা যায় না। তাছাড়া নদীতে তেমন মাছও নেই খুব কষ্টে দিন যাচ্ছে তাদের। তাছাড়া অনেকেই এই মাছের উপর তাদের সংসার নির্ভর করায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তারা।
জেলে পাড়ার কামাল হোসেন বলেন নদীতে মাছ নেই বললেই চলে। এতো শীত উপেক্ষা করে নদীতে জাল ফেলেছিলাম মাছ নেই বললেই চলে। সংসারে চাল কেনাটাই কষ্টকর হয়ে পড়েছে। এতো ঠান্ডায় বাচ্চা কাচ্চার মুখে দুটো ডাল ভাত তুলে দিতে পারছি না তাই ঠান্ডা উপেক্ষা করে সকালে জাল ফেলেছিলাম কোন লাভ হয়নি। তীব্র শীতে নদীতে জাল ফেলতে পারছেন না। আবার দিনের বেলা যাওবা টুকটাক ফেলছেন মাছ পাচ্ছেন না। তারা অপেক্ষা করছেন শৈত্যপ্রবাহ কেটে গেলে নদীতে জাল ফেলার।
এর প্রভাব পড়েছে মতলব উত্তরের মাছের বাজারে। এসময় মাছের আড়তগুলোতে মাছ সরবরাহ কমে গেছে। মৎস্য ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, মারাত্মক শীতে নদীতে অনেক বাতাস থাকায় জেলেরা নদীতে জাল ফেলতে পারছে না ফলে আড়ৎগুলোতে নদীর মাছের সরবরাহ কমে গেছে। এ কারণে মাছের দামও একটু বাড়তির দিকে।
মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, শীত ও কুয়াশায় কাহিল জেলে সম্প্রদায়ের জীবন। এ অবস্থায় তারা মাছ ধরতে নদীতে যায় না শীত জনিত বিভিন্ন রোগ হবে এই কারণে তবে শীতে নদীতে মাছ থাকবে না এমন নয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা