মতলব উত্তরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২৪ | ৭:৩১
Link Copied Successfully!

মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

বুধবার (১০জানুয়ারী) বিকেলে ঘনিয়ার পাড় চৌরাস্তা মোরে এ সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, নাছির মোল্লা, রশিদ মোল্লা, কবির হোসেন মোল্লা, রোকেয়া বেগমসহ আরো বেশ কয়েকজন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মজিবুর রহমান প্রধান, রফিক মোল্লা, বাবুল মোল্লা, ফজলুল হক মোল্লা, লিয়াকত আলী মোল্লা, সাহেব আলী মোল্লা, কবির মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, আবু মোল্লা, রহিম উদ্দিন মোল্লাসহ, মোল্লা পরিবারের সকল সদস্য ও এলাকাবাসী।

 

তারা জানান, স্থানীয় কাউন্সিলর মান্নান বেপারী ভূমিদস্যু ও সন্ত্রাস, তারই আত্মীয় মুছা আহমেদ জীবন সন্ত্রাসী কার্যক্রম ও এলাকায় চুরি, ডাকাতি করে বেড়ায়।

বিজ্ঞাপন

৫নং ওয়ার্ডের মৃত্য আব্দুল গনি মোল্লার ছেলে আমির হোসেন মোল্লার খামার থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় মুছা আহমেদ জীবন, বিষয়ে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ও এলাকায় চোরের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন এলাকাবাসী।

ঝাড়ু মিছিল ও মানববন্ধনকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী বজলুল গনি, তুষার বেপারী, সুমন বেপারী, মোহাম্মদ আলী, তুহিন বেপারী, কাউছার বেপারী, হান্নান বেপারী, নূরু বেপারী, মোশারফ হোসেন বেপারী, বাবু বেপারী ও রুমা বেগম, তৃষা বেগম, সুমি আক্তারসহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন মিলে হামলা চালায়।

 

এ হামলায় আহত হয় আমির হোসেন মোল্লা, নুর আলম মোল্লা, চাঁনমিয়া মিয়াজী,নাঈম সহ আরো কয়েকজন তাদেরকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন।

এরমধ্যে আমির হোসেন মোল্লার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার