কক্সবাজারগামী বাসে টাইম বোমা: বড় দুর্ঘটনা ঘটানোর চেষ্টা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৪ | ৫:৪৯
Link Copied Successfully!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাস থেকে টাইমার সেট করা একটি ‘বোমা’ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের বাসে বোমাটি পাওয়া যায়। পরে রাত ১টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয় বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পুলিশ বলছে, বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে।

জানা গেছে, বেঙ্গল পরিবহনের যাত্রীবাহী বাসে বোমাসদৃশ্য বস্তু দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজমের বোম ডিসপোজাল ইউনিট এসে নিশ্চিত করে এটি একটি টাইম বোমা, যা শক্তিশালী ডিভাইস। পরে বোমাটি উদ্ধার করে ডিভাইসটি নিষ্ক্রিয় করা হয়।

বিজ্ঞাপন

বাসের সুপারভাইজার মো. হাসান বলেন, ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী বাসে ওঠেন। পরে গাড়ি ছেড়ে সায়দাবাদ এসে যাত্রী উঠানোর পর তারা হানিফ ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে যাত্রী গণনা করতে গিয়ে দেখতে পান পেছনের ওই ডি-১ নাম্বারের সিটে একজন যাত্রী নেই। ওই যাত্রীকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে ওই যাত্রীর রেখে যাওয়া ব্যাগে বোমাটি দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে বাসটি পুলিশ হেফাজতে নিয়ে বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেই।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বোম ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে বলেন, টাইম বোমাটিতে টাইমার সেট করা ছিল। নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে এটি বিস্ফোরিত হতো। এতে পুরো বাসটিতে আগুন ধরে বাসে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

বিজ্ঞাপন

সূত্র: কালের কন্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ