চাঁদপুর পৌরসভার নতুন বাজার  ঢালী বাড়িতে নাজমুল হাসান বাঁধনের উদ্যোগে নৌকার সমর্থনে উঠান বৈঠক

বিএনপি সরকারের আমলে উল্লেখযোগ্য তেমন উন্নয়ন দেখেন নি: ডাঃ দীপু মনি এমপি

Reporter
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২৩ | ৬:৩৮
Link Copied Successfully!
 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর (সদর হাইমচর)-৩ আসনে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায়  চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ঢালী বাড়িতে স্থানীয় নাজমুল হাসান বাঁধনের উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি তার বক্তব্যে বলেন, আমি গত তিনবার সাংসদ হয়ে এলাকার ব্যাপক উন্নয়নে কাজ করেছি। যার কিছু অংশ আপনারা কোনো না কোনোভাবে ভোগ করতে পেরেছেন। নদী ভাঙ্গন প্রতিরোধে কাজ করেছি, রেল স্টেশন, আপনাদের জীবন মান উন্নয়নে ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, সুপেয় পানি, শিক্ষার মানউন্নয়ন, প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, বিনামূল্যে বই বিতরণ ও বিনা বেতনে পড়ার ব্যবস্থা, অসহায় দুস্থদের মাঝে বিভিন্ন ভাতার কার্ডসহ অসংখ্য উন্নয়ন করেছি। এতে আমার বিরুদ্ধে কোন দূর্নাম আপনারা পাননি।
তিনি বলেন, আমার জন্য কোথাও আপনাদের মানহানি ঘটেনি। এখন আমি এলাকায় উন্নয়ন করার সুবাধে আপনাদের কাছে ভোট দাবী করতে পারি। কারন দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের আগে বিএনপি সরকারের আমলে উল্লেখ যোগ্য তেমন উন্নয়ন দেখেন নি। আওয়ামী লীগ সরকারের আমলে প্রাপ্ত উন্নয়নের জন্য, আমি আপনাদের মেয়ে হিসেবে আপনারা আবারো আমাকে নৌকায় ভোট দিবেন। এতে কোনো না কোনোভাবে সরকারের দেওয়া সকল উন্নয়ন সুবিধা আপনারা ভোগ করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. জাফর ইকবাল মুন্না, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, ঢালি বাড়ির  জাফর ঢালী, আবুতালেব ঢালী  ,সুরুজ ঢালী, টুটুল ঢালী প্রীতম ঢালী,পপি ঢালী, পান্না ঢালী, প্রীতম ঢালী, টিটু ঢালী ,মিন্টু ঢালী, তানজির ঢালী, মোহন, রবিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা আবুল ঢালীর পরিবারের পক্ষে মিসেস ঢালী শিক্ষামন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও নাজমুল হাসান বাঁধন ও যুব সমাজ পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি কে ফুলের শুভেচ্ছা জানান।
E/N 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা