চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

রাজনীতি হলো জনগণের সেবা করার উত্তম পন্থা, আমি বিশ্বাস করি ভোট একটি জনগণের আদালত: ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২৩ | ৭:৫১
Link Copied Successfully!

চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (প্রতীক-ঈগল) বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজনীতি হলো জনগণের সেবা করার উত্তম পন্থা। রাজনীতির অংশ হিসেবেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি জনগণের সেবাকে এবাদত হিসেবে নিতে চাই। আমি বিশ্বাস করি ভোট একটি জনগণের আদালত। আমরা সকলে এই আদালতের সামনে
হাজির হয়েছি। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে আমি যদি নির্বাচিত হতে পারি তবে আমি আমার জীবনের শেষ পর্যন্ত জনগণের
জন্য নিজেকে বিলিয়ে দিবো।

তিনি আরো বলেন, তফসিল ঘোষণার পর থেকে সবকিছুই ইসির কাছে চলে গছে। এখন আর স্থানীয় প্রশাসনের কাছে কিছুই নেই। ১৮ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সেই দিনই কয়েকটি স্থানে অপ্রীতকর ঘটনা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের উপর হামলার ঘটনা ঘটেছে। যা কোন ক্রমেই মেনে নেয়ার মতো নয়। আমি একথা ষ্পষ্ট বলে দিতে চাই। কোন অশুভ শক্তির কাছে আমরা মাথানত করবো না।

বিজ্ঞাপন

একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারীর নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমুলক করার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আামরা তার সিদ্ধান্তকে বাস্তবায়ন করবো।

তিনি বিগত নির্বাচনে নৌকার বিপরীতে প্রার্থী হলে বিদ্রোহী বলা হতো। কিন্তু এবছর দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা স্বতন্ত্র প্রার্থী
হিসেবে নির্বাচন করছি। তাই অতীতে হিসেব নিকেশ ভুলে গিয়ে জনগণ যেনে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সমর্থ হয়, সেই চেষ্টা করুণ। সারাদিন ভোট হবে, সন্ধ্যায় আমরাই বিজয় মিছিল করবো। এসব কথা যারা বলেন, তারা এসব কথা ভুলে যান। জনগণের কাছে যান, ভোট প্রার্থনা করুণ।

গত ৫ বছরে এই উপজেলা মাদকে সয়লাভ হয়ে গেছে। আমি জনগণের আাদালতে নির্বাচিত হলে আমি এই উপজেলাকে মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সদস্য কামলা মিজি, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, এস এম কাউসারুল আলম কামরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্ল্যা তপদার, ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি জহির হোসেন মিজি, সাধারণ সম্পাদক সফর আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন