চাঁদপুরে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ৫শ’ একর জমির চাষাবাদ

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২৩ | ৭:১১
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার আমান উল্লাহপুরে জমির পানি নিস্কাশনের খালের উপর স্থাপনা নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ৫শ’ একর জমির চাষাবাদ। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমান উল্লাহপুরের মৌলবীবাড়ির খালটি প্রায় বন্ধ হওয়ার পথে।

স্থানীয় কৃষক নুরুল ইসলাম, শাহজাহান খান, দেলোয়ার হোসেনসহ কয়েকজন জানান, এই এলাকায় মধ্য আমানউল্লাহপুর বিল, কালিভাংতি বিলসহ পাশাপাশি কয়েকটি বিল রয়েছে। প্রায় ৫শ’ একর জমির ২ হাজার ফিট লম্বা খালটি প্রায় বন্ধের পথে।

আমানউল্লাহপুর খালটির পূর্ব দিকের অংশে শাহজাহান নামের এক ব্যক্তি খালের পাশে জমি ক্রয় করে স্থাপনা নির্মান করেছেন। তাকে কয়েকবার স্থানীয় গর্ণমান্য, বিভিন্ন জমির মালিক ও কৃষকরা খালের উপর স্থাপনা নির্মাণ করে ফসলের জমির ক্ষতি না করার জন্য বলেন। কিন্তু ব্যক্তি শাহজাহান কারো কথা না শুনে প্রভাব বিস্তার করে খালের উপর স্থাপনা নির্মান করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা আরোও জানান, শাহজাহান প্রশাসনের ভয় ও হুমকি দেখিয়ে গ্রামের নিরিহ মানুষকে জিম্মি করছে।

এই এলাকার চাষকৃত শাক সবজি, ফসল জেলার বিভিন্ন স্থানে মানুষের চাহিদা পূরণ করে থাকে। খালটি রক্ষায় আমরা প্রশাসন, কৃষি বিভাগ, চেয়ারম্যানসহ সকলের দৃষ্টি কামনা করছি। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ খান জানান, খালও বন্ধ করা যাবেনা, আবার কারোও ক্ষতিও করা যাবে না। ফসলের পানি নিস্কাশনের ব্যবস্থাও করতে হবে। কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী জানান, স্থানীয়রা নিজেদের জমি দিয়ে পানি নিষ্কাশনের জন্য খালটি খনন করে।

স্থানীয় লোক মাধ্যমে শুনেছি খালটির উপর স্থাপনা নির্মান করা হচ্ছে। তবে এখনও কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে বিষয়টি দেখবো।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব