জয়পুরায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুশ পালিত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ | ৬:০৩
Link Copied Successfully!

মহা নবী হযরত মোহাম্মদ (সা:) এর শুভ আগমন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জয়পুরা সমিতির বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ঘনিয়া দরবার শরীফ ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসূল (সাঃ) নূরানিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও হাজির পাড়া ও জয়পুরা এলাকাবাসীর আয়োজনে এ বিশাল আনন্দ র‍্যালীতে বিভিন্ন এলাকার নবী প্রেমিরা অংশ গ্রহণ করেন। র‍্যালিটি রামগঞ্জের জয়পুরা সমিতি বাজার থেকে শুরু হয়ে উপজেলার আঞ্চলিক মহা সড়ক, ইউনিয়ন, ওয়ার্ড পদক্ষিণ শেষে ঘনিয়া দরবার শরীফে এসে শেষ হয়।

শেষে ঘনিয়া দরবার শরীফে আলোচনা সভায় মিলিত হয় র‍্যালিটি।

বিজ্ঞাপন

আলোচনা সভায় মো. নাজমুল হোসাইনের সভাপতিত্বে ও ইমাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘনিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হাফেজ মাওলানা মো. জুনায়েদুল হক নকশেবন্দি মোজাদ্দেদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘনিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. নাজমুল হক আখন্দ, ঘনিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এমটি এম ফেরদাউস, মাওলানা মো. মহিউদ্দিন, মাওলানা মো. বজলুল হক, মাওলানা মো. আবু বকর।

শেষে দোয়া, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু