ছেংগারচর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মারামারি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৭, ২০২৩ | ১২:১১
Link Copied Successfully!

এই প্রথম ইভিএমে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা দ্বিগুণ।

সোমবার সকাল ৮টা থেকে পৌরসভার ১৬টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোট গ্রহণ শুরু হয়।

সকাল সাড়ে ৯টায় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শত শত নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তবে ১১ টার দিকে ছেঙ্গারচর ভোট কেন্দ্রে টেবিল ল্যাম্প ও ঢেড়শ প্রতীকের সমর্থকেরা মারামারিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

নারী ভোটার রোকেয়া বেগম জানান, তিনি দুই ঘন্টা আগে লাইনে এসে দাঁড়িয়েছেন। বাসায় ছোট বাচ্চাদের রেখে আসছেন। আরো এক ঘন্টা অপেক্ষা করে দেখবেন, যদি ভোট দিতে পারেন দিবেন, না হলে চলে যাবেন।

এই ভোটকেন্দ্রে বেশ কয়েকজন বয়স্ক নারী-পুরুষ ভোটারকে ভোট দিতে দেখা গেছে। তারা আত্মীয়-স্বজন ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিলেন।

ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ শাহজাহান জানান, সকাল আটটা থেকেই কেন্দ্রে বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২০৬৩ জন। পাশের উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২০৩০ জন। আশা করি নির্দিষ্ট সময়ের পূর্বেই ভোট গ্রহণ সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩শ’ ৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩ শ’ ৩৪ জন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস