
কুমিল্লায় ২৪ কেজি গাঁজা’সহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেফতার


কুমিল্লা র্যাব-১১ এর পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চাঙ্গিনী ও দলিবটগ্রাম এলাকা থেকে ১৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চাঙ্গিনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা’সহ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন নোয়াগ্রাম গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ বেলাল হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।
পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল একই রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দলিবটগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা’সহ জেলার লালমাই থানাধীন মাধবপুর গ্রামের আলী আক্কাস এর ছেলে মোঃ মীর হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








