POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ২৪ কেজি গাঁজা’সহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩ | সময়: ৬:৪৫ অপরাহ্ণ

কুমিল্লা র‌্যাব-১১ এর পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চাঙ্গিনী ও দলিবটগ্রাম এলাকা থেকে ১৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চাঙ্গিনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা’সহ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন নোয়াগ্রাম গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ বেলাল হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল একই রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দলিবটগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা’সহ জেলার লালমাই থানাধীন মাধবপুর গ্রামের আলী আক্কাস এর ছেলে মোঃ মীর হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন