মেঘালয়ে ভূমিকম্প, কাঁপল সিলেটও

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩ | ২:২৩
Link Copied Successfully!

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের দিকে আঘাত হানা এই ভূমিকম্প বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলাতেও অনুভূত হয়েছে।

ভারতীয় দৈনিক দ্য হিন্দু বলছে, মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য অঞ্চলে বৃহস্পতিবার সকাল ৯টা ২৬ মিনিটে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র এক টুইটে বলেছে, ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মেঘালয়। এই রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের ৪৬ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। মেঘালয়ের এই ভূকম্পন অনুভূত হয়েছে ভারতের আসাম প্রদেশ ও বাংলাদেশের সিলেট জেলাতেও।

বিজ্ঞাপন

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে বাংলাদেশের সিলেটের ছাতকে ভূমিকম্প আঘাত হেনেছে। ছাতকের ১১ কিলোমিটার এলাকাজুড়ে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প হয়েছে।

ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়েছে, সিলেটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

সিলেটে ভূমিকম্পের তীব্রতা মাঝারি ছিল। এতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ভারতের আসামে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। সেই কম্পনেও কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ