চাঁদপুরে বন্ধুর ছুরিকাঘাতে আর্জেন্টিনার সাপোর্টার কিশোর খুন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২২ | ১১:১০
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে আর্জেন্টিনা দলের সাপোর্টার কিশোর মেহেদী হাসান (১৬) তার পাশের বাড়ির বন্ধু বরকত (২০) এর ছুরিকাঘাতে খুন হয়েছে। তবে ঘটনার পরপর খুনের কাজে ব্যবহ্নত ছুরি ও বরকতকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ নানুপুর গ্রামের আমিন বেপারী বাড়ি সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের পরপরই কিশোর মেহেদীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

বিজ্ঞাপন

হত্যার শিকার মেহেদী ওই গ্রামের সব্জি ব্যবসায়ী হেলাল বেপারীর ছেলে। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে মেহেদী সবার বড়। সে নানুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

মেহেদীর পিতা হেলাল বলেন, গত ২৬ তারিখ আমার ছেলে আর্জেন্টিনার খেলা দেখছিলো। ওইদিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে বরকত মারধর করে। সেই ঘটনা নিয়ে আজ সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে এলোপাথাড়ী বুকে আঘাত করে অন্ধকারে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ওমর ফারুক সবুজ বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই কিশোরের মৃত্যু হয়েছে। তার বুকে ৩ টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বরকতকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে স্থানীয়দের দেয়া তথ্যে জানতে পেরেছি মেহেদী ও বরকত বন্ধু। গতকাল তাদের মধ্যে পেন্টের সাথে বেল্ট পড়া নিয়ে বাক বিতন্ডা হয়। এই ঘটনা নিয়ে আজকে মেহেদীকে ছুরিকাঘাত করে। তদন্তের পর আরো তথ্য জানা যাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা