কচুয়ায় ইউপি চেয়ারম্যান আমির হোসেনের উপর হামলা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২২ | ৭:০৩
Link Copied Successfully!

১৭ অক্টোবর অনুষ্ঠিত চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে কচুয়ার গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে তার নিজ কার্যালয়ে এ হামলার ঘটনার ঘটে।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যনি আমির হোসেনবাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়, আমির হোসেন জেলা পরিষদ নির্বাচনে কচুয়া (৬নং ওয়ার্ডের) সদস্য প্রার্থী তৌহিদুল ইসলাম খোকার প্রস্তাবকারী ছিলেন।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান আমির হোসেন মঙ্গলবার তার কার্যালয়ে বঙ্গবন্ধুর ছোট ছেলে প্রয়াত শেখ রাসেলের জন্ম দিনের অনুষ্ঠান পালন করছিলেন। এ সময় প্রতিহিংসা পরায়ন হয়ে একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী সালাউদ্দীন ভুইয়া তারক’জন সঙ্গী সাথীদের নিয়ে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চেয়ারম্যান আমির হোসেনের মাথায় দা দিয়ে কোপমারার চেষ্টা করলে এসময় আমির হোসেন হাত দ্বারা দা এর কোপ প্রতিহত করে। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা ছুটে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে চলে যায়। ঘটনার পর পরই বিজয়ী প্রার্থী তৌহিদুল ইসলাম খোকার সমর্থকরা রহিমানগর বাজার এলাকায় হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে দোষীদের শাস্তি দাবী করে বক্তব্য প্রদান করে।

এদিকে একই দিন বিকালে পরাজিত প্রার্থী সালাউদ্দীন ভুইয়ার সমর্থকরাও একই বাজারে পাল্টা প্রতিবাদ মিছিল করে। উভয়পক্ষের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ বেধে যেতে পারে আশংকা করছে বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনগন।

কচুয়া থানার ওসি মো: ইব্রাহিম খলিল জানান, চেয়ারম্যান আমির হোসেনের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

 

Ni/N

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর