
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন


র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা এলাকা থেকে ২৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালি কৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মোঃ শাহালম (৪৫), আব্দুল আজিজের ছেলে আব্দুর রাজ্জাক (২৭), জামপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে মোঃ রাকিব হোসেন (১৯)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








