POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২ | সময়: ৪:৪৮ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা এলাকা থেকে ২৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালি কৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মোঃ শাহালম (৪৫), আব্দুল আজিজের ছেলে আব্দুর রাজ্জাক (২৭), জামপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে মোঃ রাকিব হোসেন (১৯)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন