
কুমিল্লায় ফেন্সিডিল ও বিয়ারসহ গ্রেফতার এক


র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও তিন বোতল বিয়ারসহে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২ আগস্ট ২ বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও ০৩ বোতল বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর গ্রামের মোঃ
হারুন মিয়া’র ছেলে মোঃ রাসেল(২৮)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন
স্থানে ফেন্সিডিল ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








