POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ফেন্সিডিল ও বিয়ারসহ গ্রেফতার এক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩, ২০২২ | সময়: ৬:৩৪ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও তিন বোতল বিয়ারসহে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২ আগস্ট ২ বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও ০৩ বোতল বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর গ্রামের মোঃ
হারুন মিয়া’র ছেলে মোঃ রাসেল(২৮)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন
স্থানে ফেন্সিডিল ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন