মতলব উত্তরে নৌকা ডুবি, নিখোঁজ এক

আপডেটঃ জুন ২৫, ২০২২ | ৯:১৩
Link Copied Successfully!
মতলব উত্তরে নৌকা ডুবি, নিখোঁজ ১ -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তরে ধনাগোদা নদীতে নৌকা ডুবি হয়েছে। এতে ছেলে ও ভাতিজা বেঁচে গেলেও এখনও নিখোঁজ রয়েছে হযরত আলী। শুক্রবার বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তি হলেন দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের সাত্তার ফকিরের ছেলে হযরত আলী (৩০)।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে মতলব উত্তর উপজেলার নন্দলালপুর বাজার এলাকায় ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটা থেকে নৌকায় করে ৫০টি ইট নিয়ে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের দিকে রওনা দেন হযরত আলী ও তার ছেলে হাসিব (৪) এবং ভাতিজা মো. ইমরান (১০)। ধনাগোদা নদীর নন্দলালপুর পৌঁছালে পাশ দিয়ে যাওয়া বেপরোয়া ট্রলারের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এসময় ছেলে ও ভাতিজাকে নিয়ে সাঁতরে ট্রলারে তুলে দিতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় হযরত আলী।

ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার ফরহাদ আলী জানান, নিখোঁজের উদ্ধারে শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা সদর থেকে ফায়ার সার্ভিস স্টেশনের ছয়জনের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে আবার উদ্ধারে কাজ শুরু করে দলটি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ