অনিয়মের অভিযোগে পালিশারা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত

তোফায়েল আহম্মেদ
তোফায়েল আহমেদ চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২২ | ৮:৩০
Link Copied Successfully!
পালিশারা উচ্চ বিদ্যালয় -- পপুলার বিডিনিউজ

শুক্রবার হাজীগঞ্জ উপজেলার পালিশারা উচ্চ বিদ্যালয়ে চারটি পদে নিয়োগ পরীক্ষার সম্পন্ন হয়। পরীক্ষা শেষে ফলাফল ঘোষণার আগেই এলাকাবাসীর রোষানলে পড়েন পরীক্ষা নিয়ন্ত্রক সংশ্লিষ্টরা। এলাকাবাসীর অভিযোগ চারটি পদেই প্রশ্নপত্র আগে পছন্দের প্রার্থীকে দিয়ে দেয়া হয়েছে। এছাড়াও পরীক্ষার উত্তরপত্রে পছন্দের প্রার্থীকে বেশি নম্বর দেয়া হয়েছে।

সরজমিনে গিয়ে জানা গেছে,  ১৭ জুন শুক্রবার বিদ্যালয়ের অফিস সহায়ক, কম্পিউটার ল্যাব অপারেটর, আয়া, পরিচন্নতা কর্মীসহ চারটি শুন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রেজাল্ট ঘোষণার আগে অনিয়মের অভিযোগের জেরে এলাকাবাসী রোষানলে পড়েন শিক্ষক ও প্রতিনিধিগণ পরে অভিযোগ স্বীকার করে। নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করতে বাধ্য হন সংশ্লিষ্টরা।

শাহাদাত হোসেন বলেন, তার ভাই পরীক্ষা দিয়েছে। এখানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির স্পষ্ট প্রমাণ মিলেছে। পরীক্ষার আগে পরীক্ষার্থীদেরকে প্রশ্নপত্র দিয়ে দিছে বলে তিনি দাবী করেন।

বিজ্ঞাপন

কাজী সোহেল বলেন, দুর্নীতি করার কারণেই পরীক্ষা বাতিল করা হয়েছে।

প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, নিয়মতান্ত্রিকভাবেই পরীক্ষা হয়েছে। দায়িত্বশীলরা ছিল। তারা তাদের ফলাফল ঘোষণা দিয়ে গেছে। যেহেতু এলাকাবাসীর অভিযোগ রয়েছে। তাই পরীক্ষার ফলাফল স্থগিত করে পরবর্তী মিটিংয়ে কি করা যায় তার সিদ্ধান্ত নেয়া হবে। প্রশ্ন ফাঁস সম্পর্কে তিনি বলেন এটা সম্পূর্ণ মিথ্যা ও অযৌক্তিক।

পালিশারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী হেলাল বলেন, ফলাফল সন্তোষজনক মনে করছি না। আরো ভালো প্রার্থী দরকার।  পরীক্ষার ফলাফল আপাতত স্থগিত। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ