মতলব উত্তরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

Default User
মতলব উত্তর প্রতিনিধি
আপডেটঃ মে ২৭, ২০২২ | ১১:১৯
Link Copied Successfully!
মতলব উত্তর থানায় এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন আটক -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের মতলব উত্তর থানায় এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ। আটককৃত মাদক বিক্রেতার নাম মো. বিল্লাল হোসেন (২৫)। সে কুমিল্লা কোতয়ালী থানার বশন্তপুর গ্রামের আলী আকবরের ছেলে। শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই বাবুল, এএসআই মাইনুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

মোহনপুর ফাঁড়ি থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মাদক বিক্রেতা চাঁদপুর থেকে লঞ্চযোগে গাঁজা নিয়ে মতলবের মোহনপুর লঞ্চঘাটে নামে। সে এ সময় একটি কাপড়ের ব্যাগে ১৪ কেজি গাঁজাসহ লঞ্চঘাটে অবস্থান করছিলেন। সে হয়তা এ সময় কাউকে খুঁজছিলেন।

বিজ্ঞাপন

সে একটি কাপড়েরর ব্যাগে করে মাদক নিয়ে মাদক বিক্রির জন্য নারায়নগঞ্জ যাওয়ার কথা। পরে গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নৌ-পুলিশ ফাঁড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ