হাজীগঞ্জে আত্-তাহযিব ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২১ | ৩:৫৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের  মধ্য বড়কুলে একটি সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান আত তাহযিব ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে কম্বল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সোমবার সকালে সংগঠনটি তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক কর্মকান্ডে অবদানের কথা তুলে ধরেন অতিথিবৃন্দ।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল কুদ্দুসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিয়াজী।  অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নাহিদ নেওয়াজ ও সঙ্গীত পরিবেশন করেন সুনিপুণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের চাঁদপুর শাখার নেতৃবৃন্দ।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তৃতা করেন আত-তাহযিব ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আনসারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন, ৬ নং বড়কুল প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষক লোকমান হোসেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদ আলম, সমাজ সেবক ডা. খোরশেদ আলম সহ আরো অনেকেই।
আত তাহযিব ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মধ্য বড়কুল এলাকায় ফ্রি ব্লাড গ্রুপিং, ইফতার সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল, গাইড বই বিতরণ, চিকিৎসা বাবদ খরচ, শিক্ষা সামগ্রী বিতরণ, গৃহনির্মাণ বিবাহের খরচ প্রদান, মাহফিলের খরচ বহন, সেলাই মেশিন প্রদান, শিক্ষক ও বিদ্যালয় অংশগ্রহণ পরীক্ষার্থীদের ফরম ফিলাপের ব্যবস্থা গ্রহণ, কোরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণসহ করোনা মহামারীতে ত্রাণ বিতরণী কাজে অংশগ্রহণ করে আসছে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ