
বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা
Link Copied Successfully!


চাঁদপুর চিলড্রেন একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা ইসলাম বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত ‘রঙে রঙে বিজ্ঞানচর্চা–২০২৬’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।
গত ৯ নভেম্বর আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সে সম্মাননা স্মারক ও সনদপত্র লাভ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত এবং সিনারী আর্ট স্কুল আয়োজিত এ প্রতিযোগিতায় মাহফুজার এমন সাফল্যে আনন্দিত চাঁদপুর চিলড্রেন একাডেমি পরিবার।
চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ আসমা খানম জানান, মাহফুজার এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা পর্ষদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।






























