উপাদী উত্তর ইউনিয়নে উঠান বৈঠক

এলাকার জনগণই হচ্ছে আমার মুল শক্তি – মেহেদী হাসান হিরন

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৬ | ৯:১১
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আয়োজনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরন। তিনি বলেন,জনগণ হচ্ছে আমার মুল শক্তি। আজকের উঠান বৈঠকে শত শত মা-বোনদের স্বত:স্ফুর্ত উপস্থিতি প্রমান করলেন আপনারা আমাকে কত ভালবাসেন। সামান্য উঠান বৈঠকটি জনসভায় রুপ নিয়েছে। আপনাদের দোয়া,সমর্থন এবং ভালবাসা পেলে আমি আসন্ন নির্বাচনে প্রার্থী হবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে চাইলে আমাদের চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিনও আমাকে মনোনীত করবেন।

তিনি আরো বলেন, আমাকে আপনাদের সেবা করার জন্য চেয়ারম্যান নির্বাচিত করলে প্রত্যাশা পুরণের জন্য যেখানে যা দরকার ইনশাআল্লাহ করবো।

বিজ্ঞাপন

এ ইউনিয়নের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেগুলোর প্রতি গুরুত্ব দেয়া হবে। ডিংগাভাংগা এলাকাটি সবচেয়ে বেশী অবহেলিত। এখানকার মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য একটি কমিউনিটি ক্লিনিক করা হবে।

আমি নিজের জন্য নয়,আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।আপনারা আমার পাশে ছিলেন,আছেন এবং থাকবেন। আমিও আমার শেষনিঃশ্বাস এর পূর্ব পর্যন্ত আপনাদের সেবার কাজে নিয়োজিত থাকবো।

লেজাকান্দি মডেল মাদ্রাসার সভাপতি মোফাজ্জল হোসেন মিয়াজীর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রনির পরিচালনায় উঠান বৈঠকে মেহেদী হাসান হিরনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ১৬৬ নং লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তাজুল ইসলাম মাস্টার, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ মাস্টার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান মিয়াজী, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জহির হোসেন প্রদান এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিয়াজী।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জনি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মালেক বকাউল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদল সদ্দার বিএনপি নেতা রাজ্জাক মৃধা, শহীদুল্লাহ কাজী, জসিম মৃধা, খোরশেদ মিয়াজী, খলিল মিয়াজী, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিরাজ মোল্লা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান হোসেন মিয়াজী, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিন কবিরাজ, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি লালন ফকির, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক গাজী, যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত বকাউল, মনির হোসেন মিয়াজী, জসিম কবিরাজ, মমিন গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মানিক সরকার, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সাত্তার বাবু, ইউনিয়ন ছাত্রদলের সদস্য নোমান মিয়াজী, ইউনিয় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী মাহবুব মৌলভ, ফয়সাল মৌলভী, শরীফ গাজী, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক সুমন প্রধান, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাহিদ প্রধান, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আকিব মিয়াজ, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল সদ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর, অতঃপর বিষপানে আত্মহত্যা রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে খেলা দেখে ফেরার পথে হামলা, গুরুতর আহত ৩ এলাকার জনগণই হচ্ছে আমার মুল শক্তি – মেহেদী হাসান হিরন হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, হাজীগঞ্জের অটোরিকশা চালক নিহত, আহত ৬ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি মতলব দক্ষিণে বাড়ীতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বৃদ্ধ আটক হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা। আটক-২ মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখের ডেঙ্গুতে মৃত্যু চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ বইয়ের জন্য কলেজে না যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সীর গণসংযোগ আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে চার সংগঠনের বিক্ষোভ মিছিল ইব্রাহিমপুরে তিন পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করলেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া দাপুটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ:পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে দৈনিক প্রভাতী কাগজ হাজীগঞ্জে ইপসার ২৫ জোড়া মাতৃ ছাগল বিতরণ মতলব উত্তরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ