মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ২, ২০২৬ | ২:৪৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছেংগারচর পৌরসভার মরাদন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজু এবং কুমিল্লার মহসিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে আসা ৫-৬ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দল মতলব উত্তর থানার ষাটনল ও ছেংগারচর পৌরসভা এলাকায় ডাকাতির পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে ষাটনল এলাকায় সম্ভাব্য ডাকাতির স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন এবং ছেংগারচর পৌরসভায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান ও নজরদারি জোরদার করা হয়।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরাদন এলাকার শিকদার বাড়িকে সম্ভাব্য টার্গেট বিবেচনায় নিয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন তিনজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজন পাশের ধানক্ষেতে আত্মগোপন করে। পরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজুকে একটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় রামদা ও তালা কাটার সরঞ্জামসহ কুমিল্লার মহসিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, কারাগারে থাকা অবস্থায় তাদের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।

বিজ্ঞাপন

এ বিষয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল জমকালো আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, বেপরোয়া প্রভাবশালীরা কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটে নিলো স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি বড়কুল আইডিয়াল ক্লাব ও পাঠাগারের কার্যকরি কমিটি গঠন সভাপতি রফিক, সম্পাদক ফারুক, সাংগঠনিক মিজবাহ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২৯ মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ হাজীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ হাজীগঞ্জ বাজারে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থানান্তরে আগামীকাল থেকে ১০ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী ফ্যাসিষ্ট ও স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিবে যুবদল: ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি হাজীগঞ্জে বিএমে সেরা হাজীগঞ্জ সরকারি পাইলট, জিপিএ-৫’ সেরা আহমাদিয়া কামিল মাদ্রাসা হাজীগঞ্জে সর্বোচ্চ পাস ডিগ্রি কলেজে, সর্বনিন্ম বলাখাল মকবুল আহমেদ কলেজে শাহরাস্তিতে এইচএসসির ফলাফল বিপর্যয় অর্ধেকের বেশি অকৃতকার্য