স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

Reporter
মো. হোসেন বেপারী
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৬ | ৩:০৬
Link Copied Successfully!

দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার কড়া সমালোচনা করেছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদী হত্যা, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চাঁদপুরে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি থেকে এ হুশিয়ারি দেওয়া হয়।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন।

​স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশে এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ বসে আছেন। দায়িত্ব পালনে ব্যর্থতার কথা তুলে ধরে তিনি কঠোর ভাষায় বলেন, আগামীতে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে।
গণভোট প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোট হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলেছেন। কিন্তু এখন আবার গণভোটের বিপক্ষে তাদের অবস্থান। দেশের মানুষ যেহেতু গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করেছে তা আপনাদের পছন্দ হোক বা না হোক তা বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

​মিছিলটি হাজীগঞ্জ বাজার ছাড়াও জেলার দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট, ওয়ারলেস বাজার, শহরের বাস স্ট্যান্ড ও শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদী’, ‘তুমি কে আমি কে, হাদী হাদী’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’ সহ বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী ও আলোচনা সভা জেলা পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় নবম স্থান অর্জন , আব্দুল্লাহ আল মাহীদকে নিয়ে সুবিদপুর দারুল কুরআন মাদরাসায় আনন্দ র‍্যালি স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি দুর্নীতি, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ঘোষণা দিলেন আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্তিপূজা নয়, সংগঠনের চর্চা করুন: কেন্দ্রীয় যুবদল নেতা শাওন মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফ্যাসিস্টের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পারিবারিক সচেতনতায় মাদক প্রতিরোধ সম্ভব বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান হাজীগঞ্জের ইউএনও শিশু শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করলেন ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ইনানীর রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার, মোট নিহত ১১ ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পুলিশ ও সিআইডি টিমের তদন্ত হাজিগঞ্জে চেয়ারম্যান প্রাথী শহীদ ইল্লাহ দুলাল এর বসত বাড়িতে চুরি বিডি ক্লিন-চাঁদপুর সদর উপজেলা টিমের নতুন কমিটি গঠন