কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ

Reporter
মো. নাছির উদ্দিন
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৬ | ৬:৪৬
Link Copied Successfully!

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় অসহায়,গরীব ও অস্বচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। বূ্ধবার (২১ অক্টোবর) বিকেল থেকে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের পক্ষে এই বস্ত্র বিতরণ করা হয়।

 

‎নতুন বস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা।

বিজ্ঞাপন

‎

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির,বিএনপি নেতা নূর মোহাম্মদ কচি, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,যুগ্ম সাধারন সম্পাদক মো. মাহবুব আলম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারন সম্পাদক আলগীর হোসেন সেলিম পাটোয়ারি, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমনসহ প্রমুখ।

‎

বিজ্ঞাপন

‎বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা। তাঁরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই এ ধরনের সামাজিক উদ্যোগের মূল লক্ষ্য।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২ কচুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মতলবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ছোট ভাই মহসিনের বিরুদ্ধে ইউএনওর হস্তক্ষেপে অবশেষে ঘরে ফিরলেন শাহরাস্তির সেই বৃদ্ধ মা কেন্দ্রীয় যুবদলের দুই নেতাকে মতলব আল রশিদ ক্লাবের সংবর্ধনা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ হাজীগঞ্জে ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ইঞ্জি. মমিনুল হক এমপি’কে অলিপুর উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন সাংবাদিকদের কুত্তার মতো পিটানো দরকার : এনায়েতুল্লাহ আব্বাসী