হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের শতবর্ষ পুর্তি উদযাপনে মতবিনিময় সভা প্রোগ্রামটি হবে রাজনীতির উর্ধ্বে ও সার্বজনিন: ইঞ্জি. মমিনুল হক এমপি

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৬ | ২:৩৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ (১০০ বছর) পুর্তি ও পুনর্মিলনী উদযাপন উপলে মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সংসদ সদস্যের হাজীগঞ্জ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রাক্তন শিার্থী ও এলাকাবাসী তাদের নিজ নিজ মতামত উপস্থাপন করেন।

সকলের মতামতের ভিত্তিতে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক বলেন, শতবর্ষ ও পুর্নমিলনীর মধ্য দিয়ে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। এখানে কারো রাজনৈতিক পরিচয় থাকবেনা। রাজনীতির উর্ধ্বে ওঠে আমরা এ প্রোগ্রামটিকে সার্বজনিন করতে চাই।

শতবর্ষ উদযাপনে সম্ভাব্য তারিখ হিসেবে ২৭ সালের ২৩ অথবা ৩০ জানুয়ারী নির্ধারন করে উদযাপন কমিটি গঠনের লক্ষ্যে নাম প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে সর্বসম্মতিক্রমে প্রাক্তন শিক্ষার্থী সরকারের সাবেক অতিরিক্ত সচিব জামাল তালুকদারকে আহ্বায়ক ও গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক একেএম সোহরাওয়ার্দ্দীকে সদস্য সচিব করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদকে অর্ন্তভুক্ত করে ১১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সময়ে অনলাইন ভিত্তিক রেজিস্ট্রেশনের লক্ষ্যে বিদ্যালয়ের আইসিটি শিক্ষকের সমন্বয়ে কমিটি গঠনে অধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হয়।

পুনর্মিলনী উদযাপন ও বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী উপ-কমিটি গঠণ করবেন শতবর্ষ উদযাপন কমিটি। উল্লেখ্য, ২০১৬ সালে বিদ্যাপিঠটির শতবর্ষ পূর্ণ হয়। বিগত সরকারের আমলে একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হলেও আলোর মুখ দেখেনি। সবশেষ সংসদ সদস্যদের নির্দেশনায় এলাকাবাসী, শিক্ষক ও প্রাক্তণ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে শতবর্ষ ও পুনর্মিলনী উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে ইত্তেফাকের সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা, রক্তাক্ত জখম হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের শতবর্ষ পুর্তি উদযাপনে মতবিনিময় সভা প্রোগ্রামটি হবে রাজনীতির উর্ধ্বে ও সার্বজনিন: ইঞ্জি. মমিনুল হক এমপি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ধর্ম নয়, সবার আগে পরিচয় আমরা বাংলাদেশি’: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সুদানে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত শাহরাস্তি পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আক্তার হোসেন পাটোয়ারী ঊষার স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন সভাপতি জহির, সম্পাদক মুন্না আলীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জনতার কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রাসেল মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু ঠিকাদারের গাফিলতির কারনে, মতলবের মাছুয়াখাল -চারটভাঙ্গা সড়কের কাজ শেষ হয়নি ৪ বছরেও  ‎কচুয়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসি আহমেদ জিয়াউর রহমান ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সাদ্দাম হোসেন মিঠু মতলবে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর ২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী, বাদীরও জামিন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১ চাঁদপুরে অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের হাজীগঞ্জে ১১ কিশোরকে অভিবাবকের জিম্মায়