হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৬ | ৯:৪১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে জমি নিয়ে দেওয়ানি মামলা চলমান থাকা অবস্থায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আ. কুদ্দুস মাস্টারসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৯ অক্টোবর বাদী সুজায়েত আলীর ছেলে নাহিদ হাসান হাজীগঞ্জ থানায় চারজনকে বিবাদী করে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের পশ্চিম পাটওয়ারী বাড়ির। এ ঘটনায় দুই পক্ষই পাল্টা পাল্টি অভিযোগ করছে।

বাদী পক্ষের অভিযোগ উল্লেখ করা হয়, মৃত নূর মোহাম্মদ ক্বারীর ছেলে হাফেজ ত্বোহা, তৈয়ব আলী, লুৎফুর রহমান ও আ. কুদ্দুস মাস্টারের সঙ্গে মৃত আ. সামাদ পাটওয়ারীর ছেলে বজলুর রহমান গংদের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে জেলা জজ দ্বিতীয় আদালতে রেকর্ড সংশোধনীসংক্রান্ত দেওয়ানি মামলা চলমান রয়েছে।

এ মামলার অন্তর্ভুক্ত বিএস খতিয়ানের ৪১৯ দাগের ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধের কারণে গত ২৩ মে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়। পরে সরেজমিন তদন্তের জন্য আদালত আইনজীবী কমিশনার নিয়োগ করেন।

বিজ্ঞাপন

গত ৯ সেপ্টেম্বর তারিখে বাদীপক্ষ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো পক্ষকে প্রবেশ না করা এবং সেখানে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

ভুক্তভোগী বজলুর রহমান এর ছেলে ইকবাল হোসেন বলেন, “জমির চূড়ান্ত মালিক কে হবেন, তা নির্ধারণ করবেন বিজ্ঞ আদালত। কিন্তু আদালতের রায় আসার আগেই কোনো পক্ষ জোরপূর্বক জমি দখল করে ভবন নির্মাণ করে ফেললে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়। আমরা জেলা প্রশাসন, পুলিশ সুপার ও হাজীগঞ্জ থানা প্রশাসনের কাছে আদালতের আদেশ কার্যকর করে নির্মাণকাজ বন্ধ এবং আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এদিকে নূর মোহাম্মদ ক্বারীর ছেলে হাফেজ ত্বোহা, তৈয়ব আলী, লুৎফুর রহমান ও আ. কুদ্দুস মাস্টারের সঙ্গে মৃত আ. সামাদ পাটওয়ারীর ছেলে বজলুর রহমান গংরা জানান, বাদী পক্ষ তাদেরকে অযথা হয়রানী করতেই আমাদের বিরুদ্ধে মামলা করছে।

বিজ্ঞাপন

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, “অভিযোগটি আমি দায়িত্ব গ্রহণের আগে দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু মতলব দক্ষিণে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে এনামুল হক বাদল কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের মামলায় আদালতে স্বামী প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী কারাগারে সকল সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মিয়াজী প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, প্রতিবাদে মানববন্ধন কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জন একই পরিবারের কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত বহু কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদাদাবি ও হামলার অভিযোগ, ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতারের নির্দেশ কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে আদালতের দ্বারস্থ মাংস ব্যবসায়ী চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইল থেকে গ্রেপ্তার ৩ মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন দুর্গোৎসব পালনে আমাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে: ড.জালাল উদ্দিন এমপি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা: হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় অগ্নিকান্ড হাজীগঞ্জে দূর্গা পুজা মন্ডপে উপহার নিয়ে আসলেন ডিআইজি মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস এমপি জালাল উদ্দিনের